বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দিনাজপুরে মাদ্রাসায় আগুন, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দিনাজপুরের বীরগঞ্জের আরাজি মিলনপুরে অবস্থিত আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত বলে জানা যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় প্রতিষ্ঠানটির।

জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালীন লাগা এই আগুনে ছাত্র-শিক্ষকদের গায়ে থাকা পোশাক ছাড়া কিছুই অবশিষ্ট নেই। স্থানীয় প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহমান পরিচালিত মাদরাসাটির ছয় রুম বিশিষ্ট একটি লম্বা টিন সেট বিল্ডিং, একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, ফ্রিজ, প্রাতিষ্ঠানিক কাগজপত্র, আবাসিক ছাত্র-শিক্ষকদের সব আসবাবপত্র, কিতাবাদি এবং ১৫০ মন ধান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের রিপোর্ট বলছে, দীর্ঘ একঘণ্টা পর রাত সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ লক্ষ টাকা। উদ্ধার করা গেছে ২০ লাখ টাকার মালামাল।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাদরাসাটি শরহে বেকায়া পর্যন্ত। এতে পড়াশোনা করছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। প্রচণ্ড এই শীতে শিক্ষার্থীরা পরিধেয় কাপড়, বিছানাপত্র হারিয়ে অনেকটা অসহায়। তাছাড়া তাদের কিতাবপত্রও পুড়ে গেছে। ইতোমধ্যেই খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ’র পক্ষ থেকে ছাত্রদেরকে বিছানাপত্রসহ কিছু সামানা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াতে বা সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন- +880 1743199312 নাম্বারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ