সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ এরদোগান, সুইডেনকে নতুন হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদন দেবে, এমন আশা যেন তারা না করে। এমনকি তারা সামান্য সহযোগিতাও পাবে না। সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন তার্কিস প্রেসিডেন্ট এরদোয়ান।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে এরদোয়ান বলেছেন, ‘ন্যাটোর জন্য সুইডেন যেন আমাদের সমর্থন প্রত্যাশা না করে। এটি পরিষ্কার যে, যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এ ধরনের হীন কাজ করতে পারে, তারা আমাদের কাছ থেকে কোনো সহায়তা পাবে না।’ খবর বিবিসির

তিনি আরও বলেছেন, ‘আপনারা সন্ত্রাসীদের আমাদের দূতাবাসের সামনে যা খুশি তা করতে দেবেন। এরপর ন্যাটোতে আমাদের সমর্থন প্রত্যাশা করবেন। তা হবে না।’

তার্কিস প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘যদি সুইডেন তুরস্ক এবং মুসলিমদের প্রতি কোনো সম্মান না জানায়, তাহলে ন্যাটো বিষয়ক কোনো ইস্যুতে আমাদের সহায়তা পাবে না।’

এদিকে গত বছর রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আবেদন করে ফিনল্যান্ড এবং সুইডেন। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য। তাই এই জোটে ফিনল্যান্ড-সুইডেনকে যোগ দিতে অবশ্যই তুরস্কের অনুমোদন লাগবে।

কেএল/