বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসার খতমে বুখারী সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জের ইমামবাড়ীর তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসার খতমে বুখারী ও ইসলাহী মাহফিল সম্পন্ন। আজ শুক্রবার ২৭ জানুয়ারি ২০২২-২৩ ঈসায়ী শিক্ষাবর্ষের খতমে বুখারী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১০ টা থেকে জুম'আ পযন্ত মাদরাসার হল রুমে মহিলাদের উদ্দেশ্যে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুম'আ থেকে খতমে বুখারী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত খতমে বুখারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল কাইয়্যুম কালাইনজুড়ী আলোচনা করেন,শায়খুল হাদীস আল্লামা আব্দুল আহাদ,মাওলানা আব্দুশ শহীদ,মাওলানা নূরুল হক,মাওলানা আয়ূব বিন সিদ্দিক,মাওলানা, এখলাছুর রহমান,মাওলানা,আল আমীন,মাওলানা কাউসার আহমদ,মাওলানা সাব্বির আহমদ,মাওলানা সালমান আহমদ, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দীন আল হাদী প্রমুখ।

চলতি শিক্ষাবর্ষে তাকমীল ফিল হাদীস [মাস্টার্স] সমমান, ১২ জন শিক্ষার্থী ফারেগ হয়ে বের হচ্ছেন এবং কুরআনে হাফেজা হয়েছেন ৩ জন ছাত্রী। তাদেরকে দস্তারে ফযিলত প্রদান কর হয়।

উপস্থিত সর্বস্তরের আলেম-উলামা ও অভিভাবকদের মাদরাসা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের ভূয়সী প্রশংসায় সিক্ত হোন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ