সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই স্ক্রিনশট নিয়ে থাকেন। তবে এবার স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে উদ্যোগী হয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। এটি বন্ধ করতে কড়াকড়ি শুরু করেছে তারা।

এতোদিন পর্যন্ত ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিনশট নিতে পারতেন ব্যবহারকারী। ফলে তা শেয়ারও করতে পারতেন অন্যদের সঙ্গে। তবে সেই পলিসিতে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আর তোলা যাবে না ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট।

প্রাপক যখনই ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে স্ক্রিনটি। একটি মেসেজ পপও আসবে সঙ্গে সঙ্গে। যেখানে এই মর্মে তাকে জানানো হবে, নিয়ম ভেঙে স্ক্রিনশট তোলার চেষ্টা করছেন সেই ব্যক্তি। যার অনুমতি দেয়না হোয়াটসঅ্যাপ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ