সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ডেনমার্কে কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ শ‌নিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃ‌তিতে বলা হয়ের, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।

সম্প্রতি সুইডেনে কট্টর ডানপন্থী কর্তৃক তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এরপর নেদারল্যান্ডের হে‌গেও কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ