সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যশোর থেকে ছেড়ে আসা জীবননগরগামী শাপলা পরিবহন কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ি নামক স্থানে পৌঁছলে সেটি একটি মোটরসাইকেলকে ওভারটেকের চেষ্টা করে। এতে সেই সময়ে বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি বাসের সাথে সংঘর্ষ লাগে। এতে অন্তত ১৫ জন আহত হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুজনের অবস্থার অবনতি হতে থাকলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘আমি খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ