সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গরু চুরিতে বাধা দেয়ায় পিকআপচাপায় গৃহবধূকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ সদরে গরু চুরি করে পিকআপ নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরের দল। টের পেয়ে বাড়ির গৃহবধূ ও তার ছেলে পিকআপের সামনে দাঁড়ান। তাদের চাপা দিয়ে পালিয়ে যায় চোরেরা। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু এবং ছেলে গুরুতর আহত হন।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়ার চরে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম সেলিনা খাতুন (৪৫)। তিনি ওই গ্রামের আমির চানের স্ত্রী। গুরুতর আহত হন তার ছেলে জুবায়ের (২২)।

থানার পুলিশ জানায়, গভীর রাতে জেলার সদর উপজেলার পঞ্চসারটিয়ার আমির চানের বাড়িতে গরু চুরি করতে যায় চোরের দল। গোয়াল থেকে গরু খুলে পিকআপে তোলার পর বাড়ির গৃহবধূ সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা পিকআপের সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন এবং থানায় ফোন করে পুলিশে খবর দেন। এ সময় চোরচক্র দ্রুত গতিতে পিকআপ চালিয়ে তাদের চাপা দিয়ে গরুসহ পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা খাতুন। আহত হন তার ছেলে জুবায়ের।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চরসারটিয়া এলাকায় পুলিশের গাড়ির সামনে পড়ে চোরদের পিকআপ। এ সময় তারা গরু ও পিকআপ রেখে পালিয়ে যায়।

থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসে। সেলিনা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ