সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ পাম্প হাউজে আগুন, দগ্ধ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইনসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালের এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে বলে জানা যায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতাবস্থায় পাঁচজন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে— শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

-টিএ