সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ফিলিস্তিন ভূমি থেকে রকেট হামলা ঠেকানোর পর এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

স্থানীয় নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম দফায় চালানো হামলা অন্তত সাতবার হামাসের এজেদিন আল-কাসাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে। কেন্দ্রটি হামাসের সশস্ত্র শাখা। মধ্য গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে এটি অবস্থিত।

দ্বিতীয় দফায় ইসরায়েলের সেনাবাহিনী আল-কাসাম ব্রিগেডের গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। প্রথম দফায় হামলার পরই গাজা উপত্যকা থেকে দুইয়ের অধিক রকেট ইসরায়েলের দিকে ছুড়তে দেখা গেছে।

এ ছাড়া বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়।এদিকে, এ বিমান হামলার পর গাজা থেকেও রকেট হামলা চালানো হয়েছে এবং স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ১৫ মিনিটে গাজা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

রাত ২টা ৪১ মিনিটের দিকে বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এর আগে জেনিন শহরে ইসরায়েলি অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনায় ফিলিস্তিনিরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ