সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিক আবদুল্লাহসহ ৪ জনকে আটক করেছে। নিহত দুই নির্মাণ শ্রমিক হলো, রাজু (৪২) ও রেজাউল করিম ওরফে আতাউর (৪৫)।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সপুরা বিসিক শিল্প নগরীর এলাকায় থাকা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার জন্য গিয়েছিলেন তারা দুজন। কাজ করার সময় বাড়ি মালিকের ঘর থেকে চার লাখ টাকা চুরির সন্দেহে ওই দুজনকে বেঁধে বেদম পেটানো হয়।

পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ