শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

৭ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ীর কালুখালি উপজেলার মাহফুজা আক্তার নামে ৮ বছরের এক শিশু মাত্র ৭ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পূর্ণ করেছেন। কম বয়সে অল্প সময়ের মাঝে হিফজ সম্পূর্ণ করায় ওই এলাকাসহ চারপাশে মাহফুজের আলোড়ন ছড়িয়ে পড়েছে।

মাহফুজা আক্তার কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. হামিদুর রহমানের মেয়ে।

কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহনপুর গ্রামের মোহনপুর হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। সেই মাদরাসাতেই পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে এ শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের আগস্ট মাসের শেষ দিকে হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসাতে ভর্তি হোন মাহফুজা আক্তার। হিফজ করার আগে একই মাদরাসা থেকেই মাত্র ১০ মাসে পবিত্র কোরআন দেখে দেখে, সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখে।

এরপর ২০২২ সালের ১ জুলাই থেকে সে ছবক শুরু করে এবং ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখে শেষ করে। মাত্র সাত মাস সময়ে পূর্ণ কোরআন মুখস্ত করে ফেলে সে। প্রথম দিকে সে ৫ থেকে ৭ পৃষ্ঠা মুখস্ত করলেও শেষের দিকে এসে ১৮ থেকে ২০ পৃষ্ঠা করে পড়েছে।

মোহনপুর হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান সোহান বলেন, হিফজ শুরু করার পরই আমরা মাহফুজার মাঝে মেধা আছে অনুভব করি। সে মাত্র ৭ মাসে হিফজ সম্পন্ন করেছে। তবে সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির মেয়ে।

তিনি জানান, নুরানী ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তার সময় লেগেছে মাত্র ১০ মাস। ১০ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআনের সবক নেয় মাহফুজা আক্তার। এরপর মাত্র ৭ মাসে পবিত্র কোরআন হিফজ করে সে।

মাহফুজার আন্তরিক চেষ্টা, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। সে যেন বড় হয়ে ইসলাম ও দেশের সেবা করতে পারে। মাহফুজার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ