সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জিনার গুনা ও তার থেকে মুক্তির উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম জাহিদ।।

মানুষ দুনিয়াতে অনেক প্রকারের গুনাহ করে থাকে। একটি হলো জিনা। জিনাও আবার প্রকারভেদ রয়েছে। যেমন: অন্তরের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, চোখের জিনা, শরীরের জিনা ইত্যাদি।

অন্তরের জিনা হলো: অবৈধভাবে কোন নারীকে নিয়ে মনে মনে ভাবা। অন্তরের জিনাই আমাদের বেশি হয়ে থাকে। আমরা অন্তরের যিনাই বেশি পরিমাণ করে থাকি। শয়তান আমাদের অন্তরে খোঁচা দেয়, খোঁচা পেয়ে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। অন্তরের জিনা থেকে বাঁচার জন্য আমরা সব সময় ইস্তেগফার ও দুরুদ শরীফ পড়তে থাকবো।

হাতের জিনা: বেগানা কোন নারীর গায়ের স্পর্শ করা, গায়ে হাত দেয়া, বর্তমান সময়ে বন্ধু বান্ধবীর গায়ে হাত দেওয়া। বান্ধবী বন্ধুর গায়ে হাত দেয়া। নারী হয়ে বেগানা পুরুষের গায়ে হাত দেয়া। গায়ে হাত দেয়া তো হয়েই থাকে। এমনও বলে থাকে যে, গায়ে হাত দিলে কি সমস্যা? কিন্তু আল্লাহ তো নিষেধ করে বলেছেন ولا تقربوا الزنا .......... إلخ অর্থাৎ তোমরা জিনার নিকটেও যাইওনা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন!

পায়ের যিনা: পুরুষ কর্তৃক কোন বেগানা নারীর সাথে অবৈধ মেলামেশার জন্য/নারী কর্তৃক কোন বেগানা পুরুষের সাথে অবৈধ মেলামেশার জন্য যাতায়াত করা। এটি পায়ে হেঁটে যাওয়া হয়ে থাকে।

কানের জিনা: পুরুষ কর্তৃক সরাসরি বা মোবাইল ফোনে বেগানা নারীর সাথে অযথা কথা বলা বা মহিলা/নারী কর্তৃক সরাসরি বা মোবাইল ফোনে বেগানা পুরুষের সাথে অযথা কথা বলা। কানের জিনা আমাদের দেশে ছড়িয়ে গেছে। বন্ধু তার বান্ধবীর সাথে অবৈধভাবে প্রতিদিন ও বান্ধবী তার বন্ধুর সাথে অবৈধভাবে প্রতিদিন অনেক কথা হচ্ছে। যা গুনাহের কাজ।

চোখের জিনা: পুরুষ কর্তৃক বেগানা নারীর দিকে তাকানো/নারী কর্তৃক বেগানা পুরুষের দিকে তাকানো। চোখের যিনাও প্রতিদিন কম হচ্ছে না।

শরীরের জিনা: অবৈধভাবে পুরুষ/নারীর লজ্জাস্থানের জিনা। আমি মনে করি জিনাতে নারীরা বেশি দায়ী। নারী এমন কাজে রাজি না হলে একজন নরপশুর পক্ষে শারীরিক চাহিদা পূরণ করা সম্ভব না। এমন কাজগুলো থেকে বাঁচার জন্যই আল্লাহ তা'লা পর্দার বিধান দিয়েছেন। পবিত্র কুরআনে সূরা ইয়াসিনে আল্লাহ তা'আলা বলেন, اليوم نختم على افواههم ........إلخ অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন, ফলে তাদের হাত-পা তাদের কৃতকর্মের সাক্ষী দিবে।

পরিশেষে: সব প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইস্তেগফার ও দুরুদ শরীফ বেশি করে পাঠ করা। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমীন!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ