সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সিরিয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার সরমাদা শহর। সেখানকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটির বাম হাতে রক্তের দাগ লেগে আছে। উদ্ধারের পর তাকে কোলে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যান এক উদ্ধারকর্মী। পরে অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী তাকে চিকিৎসা দেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্ট্রেচারে করে শিশুটি মা-বাবাকে বিধ্বস্ত ভবনের ভেতর থেকে বের করে আসছেন বেশ কয়েকজন উদ্ধারকর্মী।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে দেশ দুটিতে লাশের মিছিলের সঙ্গে বাড়ছে আর্তনাদ। এ পর্যন্ত দুই দেশ মিলিয়ে ২২০০ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তুরস্ক ও সিরিয়া—উভয় দেশের ভূমিকম্পকবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। ভূমিকম্পে দুই দেশে সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ