সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মালিবাগ জামিয়ায় আজ সমাপনী অনুষ্ঠান, আসছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিল আজ।

জামিয়ার মুহতামিম মুফতি আবু সাইদ জানান, আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর কোরআন তিলাওয়াতের মাধ্যমে জামিয়ার  বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত থাকবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

প্রসঙ্গত, ১৯৫৬ সালে রাজধানীর মালিবাগে একটি মসজিদ স্থাপনের জন্য একজন মুছল্লী গোলাম গাউস তার জমি দান করেছিলেন। পরে তারা ওই জমিতে একটি ছোট মক্তব প্রতিষ্ঠা করেন। দিনে দিনে এই মক্তব “হেফজখানা” এবং পরে ‘কিতাব’ বিভাগে উন্নিত হয় এবং ১৯৮২ সালে এই প্রতিষ্ঠানটি দাওরায়ে হাদিস (মাস্টার্স) শুরু করে। প্রথম থেকেই এই মাদরাসার শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করছে। বোর্ড পরীক্ষার আলোকে এই জামিয়া বাংলাদেশের অন্যতম সেরা একটি মাদরাসা। মাদরাসার প্রতিষ্ঠাকালীন মুহতামিম ছিলেন আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ। তার মৃত্যুর পর মাওলানা আশরাফ আলী রহ. মহাপরিচালক নিযুক্ত হন। প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিম মুফতি আবু সাঈদ যিনি এই মাদরাসারই ছাত্র ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ