সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

৪৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পের প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো শিশু। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তুরস্কের সীমান্তবর্তী হেতে শহরের একটি ভবন থেকে শিশুটিকে বের করা হয়। খবর রয়টার্সের।

মোহাম্মদ আহমেদ নামের বাচ্চাটিকে জীবিত পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন উদ্ধারকারীরা। দীর্ঘ সময় চাপা পড়ে থাকার পরও মোটামুটি অক্ষত ছিল সিরিয় শরণার্থী শিশুটি। বের করে আনার আগে পানি খাওয়ানো হয় তাকে।

বোতলের মুখে করে মোহাম্মদের মুখে পানি তুলে দেয়ার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় উদ্ধারকারীদের সাধুবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন ইস্তাম্বুলের মেয়র।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ