বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হবে। এ আবেদন ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া ৬ ও ৭ মার্চ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অনলাইন থেকে ডাউনলোড) সংগ্রহ করতে পারবেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবারও আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়া আগের বছরের মতোই রয়েছে।

এমবিবিএস ভর্তির জন্য ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। গত বছর ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, পরে ৫ এপ্রিল ফল প্রকাশ হয়। এর আগে, এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছিলেন, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ