সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

খালি পেটে পেঁপে খাবেন কেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেঁপে স্বাস্থ্যের জন্য বেশ উপকারি একটি ফল। যা প্রায় বছরজুড়েই পাওয়া যায়।  এতে ওষুধিসহ নানা পুষ্টিগুণ রয়েছে। একই সাথে ওজন কমাতেও সহায়তা করে পেঁপে। পেঁপে খালি পেটে খেলেই নানা উপকার পাওয়া যায়।

জেনে নিন খালি পেটে পেঁপে ও পেঁপের জুস খাওয়ার উপকারিতা:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা নিয়মিত খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর খালি পেটে পেঁপের জুস বা শরবত খাওয়ার ফলে প্রতিদিনের ভিটামিন সি-এর চাহিদার ২০০ শতাংশ পাওয়া যায়। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়।

ডায়াবেটিস: ডায়াটেবিস রোগী হলে রক্তে শর্করা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ জন্য পেঁপের জুস অনেক ভালো ভূমিকা পালন করে। এতে গ্লাইসেমিক ইনডেক্স (GI) স্কোর ৬০ রয়েছে। যা রক্তে শর্করা বৃদ্ধি করে না বরং সুগার নিয়ন্ত্রণে কাজ করে।

অন্যদিকে, হেলথ লাইনের এক রিপোর্টে বলা হয়েছে, পেঁপেতে থাকা লাইকোপিন উপাদান ক্যানসার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। যারা ক্যানসারের জন্য চিকিৎসা নিচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শে পেঁপে খেতে পারেন।

মূলত পেঁপেতে ফাইবার রয়েছে। যা সিদ্ধ করলে লাইকোপিন উপাদান পাওয়া যায়। এটি ক্যানসার রোধ ছাড়াও শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত পেঁপে সিদ্ধ করা পানি খাওয়ার ফলে স্তন, কোলন ও প্রোস্টেট ক্যানসার থেকে উপকার পাওয়া যেতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ