সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ভোলায় পিকনিকের গাড়ির চাপায় হিফজ ছাত্রীর মৃ*ত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন মঙ্গলসিকদার বাজারে পিকনিকের পাজেরো গাড়ীর চাকার নিচে পড়ে নাদিয়া (৭) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

চরফ্যাশন জিন্না নগর থেকে একটি পিকনিক পার্টি আসে মঙ্গলসিকদার বাজার। একই দিনে চরফ্যাশন থেকে দুইটি পিকনিক পার্টি আসাতে একটি স্থান নেয় ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ অন্যটি স্থান নেয় ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চারদিকে বাউন্ডারি করা। একটি প্রাইভেটকারে করে জিন্না নগরের চেয়ারম্যানের স্ত্রী সহ কিছু মধ্যম ভিআইপি আসে। গাড়িটি মাঠের ভিতরে রাখে। ঐ মাঠের পাশে নাদিয়ার বাসা। খাওয়া দাওয়া শেষে প্রাইভেট কারটি যাত্রা করলে গাড়ির পিছনে মামাতো এবং ফুফাতো ৭/৮ বছরের ভাই, বোন ছিল।

গাড়ির ড্রাইভার পিছনের দিকে গাড়ি টার্ন করলে একজনের মূখের উপর গাড়ির চাকা উঠে। অন্যজন গাড়ির ভিতরে হাউমাউ করে কাঁদে। নাদিয়ার মুখের উপর চাকা পিষ্ট হলে তার মুখ এবং মাথা ফেঁটে যায়।

ঘটনাস্থলে নাদিয়ার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা প্রেরণ করেন। এতে ভোলা নেওয়ার পথে নাদিয়া মারা যায়।

নাদিয়া স্থানীয় মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ে। বাবা মায়ের ইচ্ছে ছিল কোরানের হাফেজ বানাবে। আজ একটি দূর্ঘটনার সাথে তাদের সব আশা ভরসা শেষ হয়ে যায়। অন্যজন চিকিৎসাধীন আছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ