মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সংহতি জানাতে তুরস্কে কাতারের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন তিনি।

কাতারের আমির বলেন, ‘আমি আজ আমার ভাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরর সাথে দেখা করেছি। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানতে পেরেছেন বলেও জানান তিনি।

শেখ তামিম বিন হামাদ আল-থানি লেখেন, আমাদের ভাইদের প্রতি আমরা সমর্থন এবং সংহতি নিশ্চিত করছি। দুর্যোগ প্রশমনের প্রচেষ্টায় অবদান রাখার অঙ্গীকার করেন তিনি।

গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর কাতারের আমির প্রথম বিদেশি নেতা যিনি তুরস্ক সফর করছেন।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এই পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন স্বজনহারা–গৃহহারা মানুষ। খাবারের জন্য হাহাকার চলছে। একটু গরম খাবারের আশায় রেস্তোরাঁগুলোর সামনে ভিড় করছে মানুষ। ক্রমশ সে সারি আরও দীর্ঘ হচ্ছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ