সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে দুই দিন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন।

বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার এ দু’দিন ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্য কার্যক্রম শুরু করবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ