উসমান বিন আব্দুল আলিম ।।
ইস্তিখারা শব্দের আভিধানিক অর্থ: ইস্তিখারা শব্দটি আরবী।অর্থ;কোন বিষয়ের কল্যাণ চাওয়া। ইসলামী পরিভাষায়: দুরাকাত নামায ও বিশেষ দুয়ার মাধ্যমে আল্লাহর তায়ালার নিকট দোদুল্যমান কোন বিষয়ে মন ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহর নিকট দু-রাকায়াত সালাত ও ইস্তিখারার দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই ইস্তেখারা। (ইবনে হাজার, ফাতহুল বারী শরহু সহীহিল বুখারী)
অর্থাৎ, একজন মোমেন যেকোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই নিয়তে আল্লাহর কাছে যেন চায় যে,হে আল্লাহ আমি এই ভালো কাজ করতে চাচ্ছি। যদি আমার এই কাজটি ভালো বা আমার জন্য কল্যাণের হয় তাহলে আমার এই কাজে বরকত দান করো, আমার জন্য আহসান করো।আর যদি এই কাজ আমার জন্য ভালো না হয়,তাহলে আমাকে এই কাজ থেকে বিরত রাখো।
ইস্তিখারা করার হুকুম: এটি সুন্নাত। যা সহীহ বুখারী শরীফের হাদীস দ্বারা প্রমাণিত।যদিও অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন।
কেন করবেন: যখন একটা মানুষ কোন ভালো কাজ করার জন্য বা সফরে বের হবে,অথবা কোন বিষয় সিদ্ধান্তহীনে থাকে । তখন তার উচিৎ হলো, আল্লাহর কাছে এর মধ্যে কল্যাণ আছে কিনা জেনে নেওয়া।তার পন্থা হলো ;ইস্তেখার নামাজ,আল্লাহর উপর ভরসা, যোগ্য ব্যক্তিদের পরামর্শ নেওয়া। যেমন ;বিয়ে,চাকরি, সফর ইত্যাদি ক্ষেত্রে। এতে আল্লাহ তায়া’লা যেই ফয়সালা করেন তার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে।যদিও আমাদের যুক্তিতে তা মনমতো না হয়।
কাতাদা রহ: বলেন “মানুষ যখন আল্লাহ তায়ালা সন্তুষ্টির উদ্দেশ্যে পরষ্পরে পরামর্শ করে তখন আল্লাহ তায়ালা তাদেরকে সব চেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তওফীক দেন।”
ইমাম নওবী রহ. বলেন “আল্লাহ তায়ালার নিকট ইস্তেখারা করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ভাল লোকদের পরামর্শ গ্রহণ করা দরকার। কারণ, মানুষের জ্ঞান-গরীমা অপূর্ণ। সৃষ্টিগতভাবে সে দূর্বল। তাই যখন তার সামনে একাধিক বিষয় উপস্থিত হয় তখন কি করবে না করবে, বা কি সিদ্ধান্ত নিবে তাতে দ্বিধায় পড়ে যায়।
গুরুত্ব: হযরত জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন; রাসূল (সা:) প্রত্যেক কাজে আমাদের ইস্তেখারা করা সম্পর্কে এমন ভাবে শিক্ষা দিতেন যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন কোন কাজ করার করবে তখন সে দু’ রাকাত নফল নামাজ আদায় করবে, এরপর সে এই দুয়াটি পাঠ করবে।(তিরমিজি-৪৮০)
উপরের হাদীস দ্বারা এটা স্পষ্ট যে,প্রতিটি মুসলমানের জন্য যেকোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহর দিকে মুখাপেক্ষà§