শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভূমিকম্পে কাঁপল জম্মু-কা*শ্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সম্প্রতি বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ জম্মু-কাশ্মীরে ৩ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় রাজ্যের কাটরায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের মেঘালয়ে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছিল।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ