সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

১১ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, তুরস্কের কাহরামানমারাসে এই ঘটনা ঘটে। উদ্ধারের সঙ্গে সঙ্গে আলেয়েনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যম আনাদোলুর সাথে কথা বলার সময় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্য হ্যাসার অ্যাটলাস বলেন, তারা দীর্ঘ এবং ক্লান্তিকর প্রচেষ্টার পর আলেয়েনার কাছে পৌঁছান।

অ্যাটলাস বলেন, ‘প্রথমে আমরা তার হাত ধরি, তারপর আমরা তাকে টেনে তুলি। সে খুব ভালো অবস্থায় আছে এবং যোগাযোগ করতে পারছে। তার স্বাস্থ্য সম্পর্কে ভালো খবর মিলবে এই বিশ্বাসের কথা জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ