শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভূমিকম্পের ১৩ দিন পর শিশুসহ তিনজন জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১৩ দিনে পরে ধসে পড়া ভবন থেকে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এক শিশু, এক পুরুষ ও এক নারীকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজারে। এখনও চলছে উদ্ধারকাজ।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যম আলজাজিরার  প্রতিবেদনে বলা হয়েছে, এতোদিন হাতায়ে প্রদেশের কানটাকি এপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন তারা। ইতোমধ্যে চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের কারণে দেশটিতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। ভিটে-মাটি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্তরা।

আলজাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, আঙ্কারার ক্রীড়া মন্ত্রণালয়ের গেস্ট হাউস, ছাত্রাবাস, স্পোর্টস হলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের ছাত্রাবাসে প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।

এদিকে সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনেক স্কুল-ভবন ভেঙে যাওয়ার ফলে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম ফের চালু হবে তাও অনিশ্চিত হয়ে পড়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ