সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

টাকায় মিলবে ফেসবুকে ব্লু ব্যাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে ভেরিফাই করা যাবে বলে ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

মার্ক জুকারবার্গ তার পোস্টে বলেন, ‘এই সপ্তাহে আমরা মেটা ভেরিফায়েড চালু করতে যাচ্ছি। এটি একটি সাবস্ক্রিপশন পরিষেবা যা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যাচাই করবে। এর বিনিময়ে পাওয়া যাবে একটি ব্লু ব্যাজ এবং এটি আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে থাকা ছদ্মবেশী অভিযোগ থেকে সুরক্ষা দেবে’।

তিনি আরও বলেন, ‘এই পরিষেবায় গ্রাহক সরাসরি সহায়তা পাবেন। নতুন এই বৈশিষ্ট্য সত্যতা এবং নিরাপত্তা বাড়াবে। এই পরিষেবার জন্য গুনতে হবে মাসিক ১১ দশমিক ৯৯ ডলার, আর অ্যাপলের ক্ষেত্রে ১৪ দশমিক ৯৯ ডলার। আমরা এই পরিষেবা চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শুরু করতে যাচ্ছি। শিগগির অন্যান্য দেশেও শুরু হবে’।

প্রসঙ্গত, ১১ দশমিক ৯৯ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২৬৩ টাকা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ