শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৭ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

মেক্সিকান কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পুয়েবলা প্রদেশের স্বরাষ্ট্র সচিব জুলিও হুয়ের্তা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই অভিবাসী। নিহতদের মধ্যে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার কিছু দেশের মানুষও রয়েছে।

হুয়ের্তা বলেন, রোববার (১৯ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকার দিকে যাওয়ার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, অভিবাসীরা উপযুক্ত নথি ছাড়াই ভ্রমণ করছিল বলে মনে হচ্ছে।

এপি বলছে, বাসের ৪৫ জন যাত্রীর মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও দু’জন হাসপাতালে মারা যান। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। এছাড়া আহত অন্য আরও আটজনের আঘাত আশঙ্কাজনক নয়।

হুয়ের্তা আরও বলেন, অভিবাসীরা সবাই প্রাপ্তবয়স্ক।

সংবাদমাধ্যম বলছে, অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করে। এই ভ্রমণে তারা প্রায়শই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনও পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে, ফলে দুর্ঘটনা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়।

আর ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে ৫৬ জন নিহত হয়েছিলেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ