সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরের হিলি রেলওয়ে স্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে মোঃ ওয়াজেদ ইসলাম ওয়াদুদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মোঃ ওয়াজেদ ইসলাম ওয়াদুদ (১৪) জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউপির সাতকুড়ি রায়ভাগ এলাকার রশিদুল ইসলামের ছেলে। সে হাকিমপুরের গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনের অদুরে সাতকুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানদার আমেদ আলীসহ স্থানীয়রা বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে ছেলেটিকে এখানে ঘোরাঘুরি করতে দেখা যায়। ট্রেন আসার আগে সে রেললাইনের ওপর বসে মোবাইল দেখছিল। লোকজন তাকে অনেক নিষেধও করেছে। বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।

হাকিমপুরের হিলি রেলস্টেশন মাস্টার তপন চক্রবর্তী সাংবাদিকদের জানান, আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশন অতিক্রম করে। এর কয়েক মিনিট পর খবর পাই, স্টেশনের অদূরে বোয়ালদাড় ইউপির সাতকুড়ি এলাকায় ওই ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

হাকিমপুরের বোয়ালদাড় ইউপির চেয়ারম্যান মোঃ সদরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ