শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নেপালে ৫. ২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের সুদূরপশ্চিম প্রদেশের বাজুরা শহরে এ ভূমিকম্প হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠান জানায়, বুধবার বেলা ১টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল ওই অঞ্চলের বিছায়া নামক এলাকায়।

এর আগে সর্বশেষ চলতি বছরের ২৪ জানুয়ারিও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের বাজুরা শহরটি। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্র ছিল মেলা শহরে। এ ভূমিকম্পে একজন নিহত হয়েছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ