মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

সবাহী মক্তব-ব্যবস্থাকে জোরদার করুন: বরুণার পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের মুসলিম শিশুদের মসজিদভিত্তিক ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাব্যবস্থা সবাহী মক্তবের প্রতি যত্নবান হওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন বরুণার পীর সাহেব নামে খ্যাত দেশের অন্যতম শীর্ষ আলেম শায়খুল ইসলাম হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। প্রতিটি মুসলিম শিশুসন্তানের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি নিজের সন্তানদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান, ইসলামি মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠা সন্তানের আদর্শ মাতাপিতা হতে চান, তাহলে ভোর সকালের ধর্মীয় শিক্ষাব্যবস্থা— সবাহী মক্তবে নিজের সন্তানকে প্রেরণ করুন।’

ভোর সকালের সবাহী মক্তবকে মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষার শিকড় মন্তব্য করে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বলেন, ‘পরবর্তী প্রজন্মকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত রাখতে মক্তবশিক্ষার বিকল্প নেই। এই শিক্ষাব্যবস্থা আজ বিলুপ্তির পথে। একে তার স্বআমেজে ফিরিয়ে আনা পাড়া-মহল্লার মুরব্বিদের অবশ্য কর্তব্য কাজ। সুতরাং দেশের গ্রামে-গঞ্জে, নগরে-বন্দরে প্রতিষ্ঠিত প্রতিটি মসজিদ কমিটির দায়িত্বশীলদের কাছে আমার সবিনয় আরজ থাকবে—আপনারা স্ব স্ব মসজিদের মক্তবশিক্ষা-ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে জোরদার করুন।’

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মৌলভীবাজারের হামিদনগর বরুণা মসজিদ আল-বর্ণভীতে অনুষ্ঠিত ইউনিয়ন-ভিত্তিক সবাহী মক্তব প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী বলেন, ইউনিয়ন-ভিত্তিক যেসব মসজিদে মক্তবশিক্ষার ব্যবস্থা রয়েছে, সেসব মসজিদে মক্তবশিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত, সবাহী মক্তবের শিক্ষাব্যবস্থাকে দেশব্যাপী জোরদার এবং কাঠামোবদ্ধ করার লক্ষ্যে একটি বোর্ড গঠনের পূর্বপ্রস্তুতি হিসাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমীরে আঞ্জুমান হযরত মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর তত্ত্বাবধান ও নির্দেশনার আলোকেই বোর্ডটি গঠন করা হবে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য যে, ইউনিয়ন ভিত্তিক সবাহী মক্তবের এ প্রতিযোগিতায় বিভিন্ন মক্তবের পাঁচ শতাধিক শিশু শিক্ষার্থী মোট ৪টি গ্রুপে অংশগ্রহণ করে। বিকাল ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপে বিজয়ী ১০জনকে বিশেষ পুরস্কার এবং সকল প্রতিযোগীকে স্বান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারি এবং শিক্ষকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ