সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই আলেম ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী আলেমের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা ইউনিয়ের শিল্প পুলিশ লাইনের পাশে।

নিহতরা হলেন, ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে মাওলানা আব্দুস সাত্তার(২৬) ও মদন উপজেলার চানগাও রত্নপুর গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে মাওলানা সাজ্জাদ হোসেন( ২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা থেকে ময়মনসিংহ গামী মালবোঝাই মিনি ট্রাক (মাহিদ্রা) ময়মনসিংহগামী অপর একটি চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা দিলে মিনি ট্রামের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় মিনি ট্রাকে চালকের পাশে থাকা দুই ব্যবসায়ী আলেম ঘটনাস্থলেই নিহত হোন। তারা ঢাকা থেকে কাঁচামাল নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।

মাওলানা সাজ্জাদ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কেন্টিনে ব্যবসা করতেন। মাওলানা আব্দুস সাত্তার ময়মনসিংহ চড়পারা মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন।

এদিকে ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ