বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাদরাসা শিক্ষার্থীদের জন্য রমজানে বিশেষ দু’টি কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আসন্ন রমজানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স ও আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স।

আবাসিক ও অনাবাসিক সুবিধাসহ কোর্স দু’টি অনুষ্ঠিত হবে রাজধানীর চৌধুরীপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায়।

আওয়ার ইসলাম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্সে ক্লাস নেবেন বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আহমদ সেলিম রেজা, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ।

আওয়ার ইসলাম আয়োজিত আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্সে অতিথি প্রশিক্ষক হিসেবে থাকবেন মারকাজুল লুগাতিল আরাবিয়্যাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকী। চট্টগ্রাম মেখল মাদরাসার আদলে নাহু-সরফ প্রশিক্ষণ দেবেন মুফতি সাদেকুর রহমান। দারস প্রদান করবেন মাওলানা হুসাইন আহমদ ও মুফতি এহসানুল হক।

কোর্স দু’টি সীমিত আসনে শুরু হচ্ছে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি হওয়া যাবে। কোর্স ফি ১৫০০টাকা, থাকা ও খাওয়া ২০০০ টাকা। ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের জন্য ০১৯০২৮৯১৯৯৬ (বিকাশ,নগদ),  আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণের জন্য ০১৭৫৫১৩০৮১২ (নগদ) ০১৯২৫৪০৭৮৯৮ (বিকাশ) নম্বরে যোগাযোগ করুন ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ