সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রমজানে কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজান মাসে বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি আরব। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (৫ মার্চ) পবিত্র কোরআন বিতরণের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন আকারে পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে। পবিত্র কোরআনের অনুবাদকৃত কপিও বিতরণ করা হবে। এই তালিকায় ৭৬টিরও বেশি ভাষায় পবিত্র কুরআনের অনুদিত কপি অন্তর্ভুক্ত রয়েছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে কপিগুলো ছাপা হয়েছিল। বিশ্বের ২২টি দেশের ইসলামিক সেন্টারে পবিত্র কোরআনের কপি দেওয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানিয়েছেন, রমজান মাসে তারা পবিত্র কোরআনের কপি বিভিন্ন দেশে পৌঁছে দিতে চান। সে জন্য প্রস্তুতিও শুরু করেছেন তারা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ