সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ।

আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে তথ্য ভবনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসের অনন্য দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এই ভাষণের মধ্যদিয়ে একটি জাতি তৈরি হয়েছে। এই ভাষণ আমার বিবেচনায় শ্রেষ্ঠ ভাষণ। তাই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে।’

ড. হাছান বলেন, ‘৭৫ সালের পর ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকার অনেককেই গ্রেফতার করেছে। যারা ৭ মার্চকে অস্বীকার করে, ৭ মার্চের ভাষণকে অস্বীকার করে তারা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটাই হচ্ছে বড় প্রশ্ন।

এর আগে সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির পৃষ্ঠপোষকতায় এখনও স্বাধীনতাবিরোধীরা এদেশে রাজনীতি করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের এ দিনের কালজয়ী ভাষণে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিল। বঙ্গবন্ধুর এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি পেয়েছে। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ৭ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন।

টিএ/