সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

পবিত্র রমজানে কর্মঘণ্টা কমালো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে অফিসের কাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রোজার মাসে ১ ঘণ্টা কমানো হয়েছে ব্যাংক কর্মীদের কর্মঘণ্টা। মাসটিতে তাদের অফিস করতে হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য ৮ দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে।

গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিলো। চলতি বছরও সেই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম আরাবিয়ান বিজনেস ডটকমের খবরে গত সোমবার (৬ মার্চ) বলা হয়, মুসল্লিদের রোজা রাখার সুবিধার্থে রমজান মাসে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমিয়েছে সৌদি আরব সরকার। এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিলো, এ বছরও তা বলবৎ থাকবে।

সৌদি আরবে এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ এপ্রিলের কর্মদিবস শেষে এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শুরু হবে ২২ জুন কার্যদিবসের শেষে এবং চলবে ১ জুলাই পর্যন্ত।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ