বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিস্ফোরণের কারণ নির্ণয়ে দেশি বিশেষজ্ঞরাই যথেষ্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামের বিস্ফোরণের কারণ নির্ণয়ে দেশীয় বিশেষজ্ঞরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমাদের নিজস্ব বিশেষজ্ঞরা আছেন ঘটনার কারণ উদঘাটনের জন্য। যদি তারা ব্যর্থ হন, আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসতে পারি। কিন্তু, সেটার প্রয়োজন হবে না।

আজ বুধবার (০৮ মার্চ) রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের বেজমেন্ট ও নিচতলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যথেষ্ট সতর্কতা নিয়ে পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে, তাদেরকে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

তিনি বলেন, এ ধরনের ভবন নির্মাণের আগে আমরা সবসময় বলে থাকি ফায়ার সার্ভিসে অনুমতি নেওয়ার জন্য। ফায়ার সার্ভিসের অনুমতি নিয়ে ভবন নির্মাণ করলে, এ ধরনের ঘটনা দুর্ঘটনা কমে যেত।

এ ঘটনা প্রসঙ্গে র‍্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর মেজর মশিউর রহমান বলেছেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি ভবনের বেজমেন্ট থেকে বিস্ফোরণের সূত্রপাত। এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। বেজমেন্টে জমা হওয়া গ্যাস থেকে হতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত যে বিস্ফোরণ এসি থেকে হয়নি।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ