সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মুসলমানের দুশ্চিন্তা দূর করার ফজিলত: মুফতি রফি উসমানি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে-‘কোনো মুসলমান কারও দুশ্চিন্তা দূর করলে আল্লাহ তা‘আলা কেয়ামতের দিন তার দুশিন্তা দূর করবেন।’ অনেক সময় মানুষ কোনো দুশ্চিন্তায় পতিত হয়। মনে করুন, মাথা ব্যথা, পেট ব্যথা। এটাও একধরনের দুশ্চিন্তা।

এমনিভাবে কেউ রোগে আক্রান্ত, কিন্তু তার সেবা করার মতো কেউ নেই। অথবা কেউ তাকে নির্যাতন করছে, তাকে এই নির্যাতন থেকে রক্ষা করার মতো কেউ নেই। এই কারণে দুশ্চিন্তায় ভুগছে।মোটকথা সেটা যেকোনো ধরনের দুশ্চিন্তা হোক, কেউ কোনো মুসলিম ভাইয়ের দুশ্চিনতা দূর করলে আল্লাহ তা‘আলা কেয়ামতের দিন তার দুশ্চিন্তা দূর করবেন। দুনিয়ার দুশ্চিন্তার তুলনায় সেই দিনের দুশ্চিন্তা অনেক ভয়াবহ।

কোনো মুসলমানের সঙ্গে সহজ আচরণের ফজিলত
এক হাদিসে আছে, রাসূল সা. বলেন- ‘কোনো বিপদগ্রস্তের ওপর সহজ আচরণ করলে আল্লাহ তা‘আলা তার সঙ্গে সহজ আচরণ করবেন দুনিয়া ও আখেরাতে।’

বিপদে ফেঁসে গেলে তাকে সহযোগিতা করার বিষয়টি একটি উদাহরণ দিয়ে বলছি। আপনি কারও কাছে ধার-কর্জ পাবেন। সে আর্থিক টানাপোড়েনের কারণে আপনার টাকাটি পরিশোধ করতে পারছে না। আপনি তাকে সুযোগ দিন। এটা তার জন্য সহজ করলেন। এর বদলা আল্লাহ আপনাপকে দেবেন। এর বিনিময় আপনি দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন।

কেউ কোনো বিপদে পতিত, তাকে সহযোগিতা করার ফজিলতও এমনই। মনে করুন, আপনার অধীনস্থ কোনো কর্মচারী। রমজানের দিন রোজা রেখে তার প্রাণ ওষ্ঠাগত। আপনি তাকে একটু কাজ কমিয়ে দিলেন। তাকে একটু আরামের সুযোগ করে দিলেন। এর দ্বারা আপনি তার ওপর সহজ করলেন। এর বিনিময়ে আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে অনেক বিষয় সহজ করে দেবেন। সূত্র: খুতুবাতে ফকীহুল ইসলাম