সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৮ জন।

শুক্রবার (১০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৬৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

এছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৯০ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৩১৫ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪১৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৬২ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৩৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৬২ জন এবং মারা গেছেন ১২ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৮৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১২ লাখ ২ হাজার ১০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৯ হাজার ৮৭০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪১ লাখ ১৯ হাজার ৮৪৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ