সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

একদলীয় শাসনব্যবস্থা রাখতে চায় আ.লীগ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে। ১৯৭৫ সালে তারা বাকশাল করেছিল, আবারও তারা ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা চালু রাখতে চায়।

আজ সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এ সময় জেলার শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ এক কথায় বলবে; রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয়হীনতার অভাব তার একমাত্র সমাধানের উপায় তত্ত্বাবধায়ক সরকার। যার মধ্য দিয়ে সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

মহাসচিব বলেন, দেশে একটি স্থায়ীভাবে অবাধ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য। এটা সবার অংশীদারত্বে নির্বাচন করার ব্যবস্থা। তাদের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ইন্ধনে আন্দোলনকে দমাতেই সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। পঞ্চগড়ের ঘটনায় এ সরকার প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত।

গণতান্ত্রিক আন্দোলন, ভোটের অধিকার ও নিরপেক্ষ সরকারসহ এ সরকারের পদত্যাগের দাবি করায় তারা অপপ্রচার চালাচ্ছেন বলে জানান বিএনপির মহাসচিব।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ