সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ওমরা পালন করলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের মাটিতে ব্রুনাই ও সিশেলসকে সঙ্গে নিয়ে ৩ জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আগামী ২২ মার্চ থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হবে ফিফা উইন্ডোর এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

গতকাল রোববার (১২ মার্চ) অনুশীলন ছিল না ফুটবলারদের। তাই ছুটির দিনে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত ২০ জন ফুটবলার ও ৫ জন কোচিং স্টাফ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা গমন করেন। এরপর স্থানীয় সময় দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওমরা পালন করেন ফুটবলাররা।

ওমরা পালন শেষে খেলোয়াড় ও অফিসিয়ালরা মহান আল্লাহর নিকট নিজের জন্য, পরিবারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ও দেশের ফুটবল উন্নয়নের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। এরপর ওমরা পালন শেষে বিকেলে মক্কা থেকে মদিনায় ফিরেন তারা।

টিএ/