সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

জিনাকারীনী নারীর মেয়েকে বিয়ে করা কি বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতীতে ইসলামকে না জানার কারনে ভুল করে আমার বিবাহের আগে একটি মেয়ের সঙ্গে কয়েকবার জেনার কাজে যুক্ত হয়ে পড়ি।

কয়েকদিন পর নিজের ভুল বুঝতে পেরে আল্লার ভয়ে ঐ জেনার কাজ থেকে তওবা করে নিয়েছি। এতিমধ্যে ঐ জেনাকারি মেয়েটির মেয়ে আমাকে খুব ভালোবেসে ফেলে। আমি প্রথমে সংকোচে পড়ে গেছিলাম তারপর আমিও তাকে খুব ভালোবেসে ফেলেছি।

তাকে বিয়েও করেছি প্রায় ১৭ মাস। আমি বিয়ের আগে যার সঙ্গে জেনা করেছি সে বর্তমানে আমার শাশুড়ি। মাননীয় হুজুরের কাছে জানতে আগ্রহী যে আমার বিবাহিত স্ত্রী কি আমার জন্য বৈধ ইসলাম শরিয়ত অনুযায়ি।

অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর পেলে উপকৃত হয়। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমাকে ইসলাম শরিয়ত অনুযায়ি কি করা উচিত বর্তমানে।

না, উক্ত মেয়ের সাথে আপনার বিয়ে শুদ্ধ হয়নি। কারণ, যিনাকৃত মহিলার উপরের আত্মীয় এবং নিচের আত্মীয় স্বজন যিনাকারীর জন্য হারাম হয়ে যায়। সেই হিসেবে উক্ত মহিলার কন্যা আপনার জন্য বিয়ে করা হারাম ছিল। তাই উক্ত মেয়েকে বিয়ে করা শুদ্ধ হয়নি।

অতি দ্রুত তার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া আপনার উপর আবশ্যক। নতুবা তওবা করার পরও আপনার এখন যিনার গোনাহ হচ্ছে। সূত্র: মুসান্নিফে ইবনে শাইবা ৩/৪৬৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ