সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ৬৬৬০ বিদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে গত মাসের শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় প্রায় ৬৬৬০ জন বিদেশি নিহত হয়েছেন।

ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ৬ হাজারের মতো লোক নিহত হয়েছে।

গতকাল সোমবার (১৩ মার্চ) আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন- ভূমিকম্পে নিহত বিদেশির সংখ্যা ৬৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু।

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পটি হয়। তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ