সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

৪১তম বিসিএসে ৩৭০ পদ বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪১তম বিসিএসে পাঁচ ক্যাডারে পদ সংখ্যা ৬৭টি থেকে বাড়িয়ে ৪৩৭টি করার সিদ্ধান্ত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

৪১তম বিসিএসে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে দুই হাজার ৫০৫ জন।

নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে। এর মধ্যে সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনের জায়গায় ১৪১ জন; পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জনের স্থলে ১৬৯ জন। বন ক্যাডারে পদসংখ্যা বেড়ে হয়েছে ১৬টি, মৎস্য ক্যাডারে বেড়ে হয়েছে ৩৩টি, রেলওয়েতে পদ বেড়ে হয়েছে ১১টি।

২০২২ সালের ডিসেম্বরে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়ে এখনও চলছে। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৯১৫ জন ক্যাডার নেওয়া হবে শিক্ষায়। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন এবং পুলিশে নেওয়া হবে ১০০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ