বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইমরানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, উত্তাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) প্রধান ইমরান খানের গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। তাকে গ্রেপ্তার করতে গিয়ে লাহোরে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ইসলামাবাদ পুলিশের ডিআইজি।

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী ও পিটিআই কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এদিকে টুইটারে এক ভিডিও বার্তায় ইমরান নেতা-কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দেয়ার পর পাকিস্তানের প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমার মৃত্যু হলেও এ লড়াই আপনারা থামাবেন না। একনায়কতন্ত্রকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

ইমরানের নির্দেশনা অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেশোয়ার ও করাচির মতো শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়। করাচির কাউয়ুমাবাদ চৌরঙ্গী, হাসান স্কয়ার এবং সোহরাব গোথ এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই কর্মীরা। পেশোয়ারে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক প্রেস ক্লাবের বাইরে বিক্ষোভ করেছেন। প্রেসক্লাবে বিক্ষোভের পর, পিটিআই কর্মীরা শহরটির শের শাহ সুরি সড়ক অবরোধ করে গভর্নর হাউসের দিকে মিছিল শুরু করেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলা এবং এক নারী বিচারক ও দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ