মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করলেন ডিবি হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে ২ পক্ষের উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সর্বোচ্চ আদালত এলাকায় ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ে করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, আসলে গতকাল বুধবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য আমি দুঃখিত, মর্মাহত।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়। এই রকম জায়গায় এ ধরনের ঘটনা ঘটবে এটা আমাদের কাম্য ছিল না। দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করায় পুলিশকে তা হ্যান্ডেল করতে হয়েছে। এটা করতে গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। সঙ্গে আমার প্রিয় কিছু সাংবাদিক ভাইও আহত হয়েছেন।

ডিএমপি ডিবির প্রধান বলেন, এ জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কমিশনার মহোদয়ও দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই পবিত্র জায়গা হ্যান্ডেল করতে আমরা আরও সাবধান হব।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মুখোমুখি অবস্থানের ফলে বুধবার সারা দিন পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অনেক আইনজীবী আহত হন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ