সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এ বছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১৭ মার্চ) শরীয়তপুরের ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো (ডিজিটাল পল্লী) মেলা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা সব কিছু হাতের মুঠোয় আনার লক্ষ্যে ডিজিটাল পল্লী মেলার আয়োজন করেছি। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা অনেক সতর্কতার সঙ্গে সামনের দিকে এগোচ্ছি। এখন আমাদের ভিশন ২০৪১ সালে দেশ স্মার্ট বাংলাদেশ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত, শিক্ষিত। আমরা ভাগ্যবান শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি। গত ১৪ বছর ধরে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে খাদ্যের কোনো সংকট নেই। আমরা এক কোটি পরিবারে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্য বিতরণ করেছি। গ্রাম অঞ্চলে ছোলা ও শহরে খেজুর দিচ্ছি।

মন্ত্রী বলেন, ভোক্তা অধিকারের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। রমজানে যাতে দাম বৃদ্ধি করতে না পারে সে জন্য ভোক্তা অধিকার ও প্রশাসনকে মোবাইল কোর্ট অব্যাহত করতে বলা হয়েছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনসহ আরো অনেকে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ