সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ফেসবুক-ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন ফি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম সাবক্রিপশন সার্ভিস চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা।

শুক্রবার দেওয়া এ ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য মাসিক ফি প্রদান করতে হবে।

ব্যবহারকারীদের আবেদনের প্রেক্ষিতে মেটা আইডিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্লু বেজ প্রদান করবে। এরজন্য মাসিক ১১.৯৯ ডলার খরচ করতে হবে। তবে যারা অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড ভার্সনে ফেসবুক ব্যবহার করবেন তাদের মাসিক ১৪.৯৯ ডলার খরচ করতে হবে।

মেটা অবশ্য ফেব্রুয়ারিতেই এমন সেবা আনার ঘোষণা দেয়। এরপর স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের পাশাপাশি পরীক্ষামূলক সেবাটি সচল করে।

মূলত বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে দূরে থাকতে ও আয় বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ পন্থা অবলম্ব করছে। এরআগে ইলন মাস্কের মালিকানাধীন টুইটারেও সাবস্ক্রিপশন ফি চালু করে।

এরআগে মেটা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু করে। এরপর তৃতীয় দেশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রে ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ফি চালু করে মেটা।

সাবক্রিপশনকারীরা একটি ভেরিফিকেশন ব্যাজ পাবেন। সঙ্গে সরকার প্রদত্ত একটিও আইডিও থাকবে। মেটা এসব অ্যাকাউন্টে প্রটেকশন সংক্রান্ত ইস্যু আগের চেয়ে আরও বাড়বে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ