সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যাদের জাকাত দেবেন, জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো জাকাত। নেসাব (যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ) পরিমাণ সম্পদের মালিকদের জন্য জাকাত আদায় করা ফরজ।

পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর কাছে যদি নিজের ও পরিবারের সারা বছরের প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর নির্ধারিত পরিমাণ ধনসম্পদ তার মালিকানায় এক বছর থাকে তাহলে সেই সম্পদের নির্দিষ্ট একটি অংশ ইসলামি শরিয়া নির্ধারিত খাতগুলোতে প্রদান করাকে জাকাত বলা হয়।

সব ধরনের সম্পদ ও সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা-রুপা, টাকা-পয়সা, পালিত পশু (নির্ধারিত নিয়ম অনুযায়ী) এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়। এ সব সম্পদের ওপর জাকাত দিতে হয়।

নেসাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের আড়াই শতাংশ হারে জাকাত দেয়ার বিধান ইসলামে রয়েছে।

জাকাতের গুরুত্ব:

পবিত্র কোরআনে জাকাত শব্দটি আছে ৩২ বার। নামাজের সূত্রে জাকাত শব্দটি আছে ২৬ বার। স্বতন্ত্রভাবে চারবার এবং পবিত্রতা অর্থে দুবার কোরআনে জাকাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কখনো সদাকাত, কখনো ইনফাক শব্দ দিয়েও জাকাতকে বোঝানো হয়েছে।

জাকাত ইসলামের প্রধান আর্থিক ইবাদত। পবিত্র কোরআনে সুরা বাকারার ১১০ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা বলেন, ‘নামাজ কায়েম কর এবং জাকাত আদায় কর। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তা প্রত্যক্ষ করেন।’

জাকাত বছরে একবার আদায়যোগ্য ইবাদত হলেও সাধারণত তা রমজান মাসেই আদায় করা হয়। জাকাত আরবি বর্ষ হিসেবে আদায় করতে হয়। রমজান ছাড়া অন্য আরবি মাসের হিসাব-নিকাশ অতটা জানা থাকে না। এ ছাড়াও রমজানে জাকাত আদায় করলে জাকাতের মাধ্যমে সহানুভূতি প্রকাশ করা যায় এবং বেশি মাত্রায় নেকি পাওয়া যায়।

জাকাত সম্পর্কে সুরা আয-যারিয়াতের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা বলেন, ‘এবং তাদের (ধনীদের) ধনসম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’

কাদের জাকাত দেবেন:

পবিত্র কোরআনের সুরা তাওবার ৬০ নম্বর আয়াতে জাকাতের খাত হিসেবে আট শ্রেণির লোকের কথা বলা হয়েছে।

ফকির: যার নেসাব পরিমাণ সম্পদ নেই।

মিসকিন: যার মালিকানায় কোনো ধরনের সম্পদই নেই।

আমিল: জাকাত উশুলকারী। ইসলামি রাষ্ট্রের বায়তুল মাল কর্তৃক জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি।

নওমুসলিম: নতুন যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

দাস মুক্তির জন্য: যারা লিখিত কোনো চুক্তির বিনিময়ে দাসে পরিণত হয়েছে। তাদেরকে মালিকের নিকট থেকে ক্রয়ের মাধ্যমে মুক্ত করার লà