সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সব ধরনের খেজুরের দাম কমিয়েছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। বছরের অন্য মাসের চেয়ে রমজানে খেজুরের চাহিদা বেশি হয়ে থাকে। রমজানে সব ধরনের ক্রেতারা নিজেদের প্রয়োজন মতো খেজুর কিনতে পারে সেজন্য সব ধরনের খেজুরের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সারজার বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে খেজুরের বিক্রি বেড়েছে। এখন প্রত্যেকটি দোকানে প্রতিদিন প্রায় ১৫০ কেজি খেজুর বিক্রি হয়। রমজান শুরু হলে প্রত্যেকটি দোকান প্রতিদিন প্রায় ১ হাজার কেজি খেজুর বিক্রির লক্ষ্যমাত্র নিধারণ করেছে।

একজন খেজুর বিক্রেতা ইব্রাহিম আব্দুল রমমান বলেন, ‘আমাদের দোকানে ২৫ ধরনের খেজুর রয়েছে। এর মধ্যে জর্ডান, সৌদি আরব, লেবান এবং ফিলিস্তিনের খেজুর আছে। এছাড়াও স্থানীয় বাগানের কিছু খেজুর আছে।

৩০ বছর ধরে ইব্রাহিম খেজুর বিক্রি করেন। তিনি জানান, পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়। কারণ খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

ইব্রাহিম বলেন, আমাদের বাজারগুলোত প্রায় ডাক্তার আসেন। তারা এসে আজওয়া খেজুরের গুণাগুন বর্ণনা করেন। কারণ আজওয়া খেজুর হার্টের সমস্যা দূরে করে এবং মানুষকে চিন্তা মুক্ত রাখে।

খেজুরের মান অনুযায়ী প্রতি কেজিতে ৫ থেকে ৪০ দিরহাম পর্যন্ত দাম কমানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ