সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কিসমিস ভেজানো পানির উপকারিতা জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিসমিসের পানির যে কত উপকারিতা রয়েছে তা অনেকেই হয়তো ঠিকভাবে জানেন না। কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানি পান করলে।

জেনে নিন সাত দিন কিসমিস ভেজানো পানি খেলে শরীরে কি উপকারগুলো হয়-

১. মুখ মিষ্টি করার জন্য অনেকেই এমনি এমনি কিসমিস খান। তা ছাড়া পায়েস, চাটনির মতো নানা পদেও ব্যবহার হয়ে থাকে কিসমিস। তবে এর রয়েছে আশ্চর্য উপকারিতা, যা অনেকেই জানেন না। আয়ুর্বেদে কিসমিস পানিতে ভিজিয়ে খাওয়ার কথা বলা হয়। দেখুন কীভাবে তা খাবেন।

২. কিসমিস ভেজানো পানি হার্ট ভালো রাখে। শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে দেয়। রয়েছে ভিটামিন ও মিনারেল। ভালো রাখে লিভার-কিডনি। এমনকী টক্সিনও বের করে দেয় শরীর থেকে। সঙ্গে এই পানি হজম শক্তি বাড়িয়ে দেয়।

৩. কিসমিস ভেজানো পানিতে রয়েছে কার্বোহাইট্রেট, যা এনার্জি জোগায়। গবেষণায় দেখা গিয়েছে যে, কিসমিস ভেজানো পানি খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। কিসমিস থেকে পাওয়া যায় ভরপুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখে প্রাণবন্ত।

৪. দু কাপ পানির মধ্যে ১৫০ গ্রাম কিসমিস ভেজান। ভেজানোর আগে কিসমিস ধুয়ে নিতে হবে। এবার সারারাত এভাবে রেখে দিন। তারপর সকালে ছেঁকে নিয়ে তা হালকা গরম করে নিন। সকালে খালি পেটে পান করুন। তারপর অন্তত ৩০ মিনিট কিছু খাবেন না।

৫. ভেজানো কিসমিস আপনি চাইলে খেতে পারেন। না খেলেও ক্ষতি নেই। সপ্তাহে অন্তত ৪ দিন খালি পেটে এই পানি খেলে ১ মাসের মধ্যেই ফল পাবেন হাতেনাতে। বিশেষ করে মেয়েরা এই রুটিন ফলো করুন। কারণ মেয়েদের মধ্যে রক্তসল্পতার সমস্যা একটু বেশিই দেখা যায়। এবং এক্ষেত্রে কিসমিসে থাকা আয়রন বিশেষভাবে কাজে দেয়।

যেভাবে খাবেন কিসমিস- কিসমিস রাতভর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজেই দ্রবণীয় হয়ে যায়। ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীর আরও সহজে নিতে বা শোষণ করতে পারে। তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিসসহ পানি পান করলে মিলবে নানা উপকারিতা।

টিএ/