বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহে রামজানকে স্বাগতম জানানোর সঠিক পদ্ধতি: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া বর্তমানে মুসলিম বিশ্বে একটি প্রথা ছড়িয়ে পড়েছে। যে প্রথাটির সর্বপ্রথম উদ্ভব হয়েছিল আরববিশ্ব বিশেষত মিসর এবং সিরিয়া থেকে। ধীরে ধীরে তা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।

আমাদের দেশেও তা এসে গেছে। প্রথমটি হচ্ছে, “স্বাগতম মাহে রমজান” নাম দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এটি সাধারনত রমজানের দু-তিন দিন আগে হয়ে থাকে।

সেখানে কোরআনখানি, ওয়াজ, আলোচনা ইত্যাদি করা হয়। উদ্যেশ্য, মানুষকে একথা জানানো যে, আমরা পবিত্র মাহে রামাযানকে স্বাগত জানাচ্ছি, তাকে ‘খোশ আমদেদ’ বলছি।

এ ধরনের জযবা তো খুবই ভালো। তবে এ ধরনের জযবাই এক সময় বিদ’আতের রূপ ধারণ করে। অনেক স্থানে আজ এ বিদ’আত আরম্ভ হয়েছে। তাই বলতে চাচ্ছি, রামজান শরিফকে স্বাগত জানানোর সঠিক পদ্ধতি হচ্ছে, রামাযান শরিফ আগমনের পূর্বেই স্বীয় সময়ের রুটিন পরিবর্তন করে নতুন রুটিন তৈরি করে নেয়া; যাতে মুবারক মাসটির অধিকাংশ সময় আল্লাহ তায়ালার ইবাদতে ব্যয়িত হয়। রামাযান আসার পূর্বে চিন্তা করুন যে, রামাযান আসছে। ফিকির করুন, কীভাবে আমার ব্যস্ততা কমানো যায়।

কেউ যদি মাসটিস জন্য নিজেকে সম্পূর্ণ ঝামেলামুক্ত করে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ। ‍যদি তা সম্ভব না হয়, তাহলে দেখতে হবে- কোন কোন কাজ এ মাসে না করলেও চলবে সে কাজগুলো ছেড়ে দিন।

যে ধরনের ব্যয় কমানো সম্ভব, কমিয়ে দেখুন। যেসব কাজ রামাযানের পরে করলেও চলবে, সেগুলো পরে করুন। তবুও রামাযানের অধিক সময় ইবাদতের মাধ্যমে কাটানোর ফিকির করুন। রামাযানকে স্বাগত জানানোর সঠিক পদ্ধতি এটাকেই মনে করি। এভাবে করলে ইনশাহআল্লাহ এ মাসের সঠিক প্রাণ, তার নূর এবং তার বরকত অর্জিত হবে। অন্যথায় রামাযান আসবে আর যাবে ঠিক, তবে তার থেকে সঠিকভাবে উপকৃত হতে পারবো না। সূত্র: ইসলাহী খুতুবাত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ